ওমেন্স ওয়ার্ল্ড কাপে ভারত চ্যাম্পিয়ন
আইসিসি ওমেন্স বিশ্বকাপে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোববার ভারতে অনুষ্টিত দিবা/রাতের ফাইনালে দক্ষিন আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে। এ আসরের ফাইনালে দুই দলের জন্যই ছিল প্রথম চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। ভারত সেটা লুফে নিয়েছে মুলত দিপ্তি শর্মা ও শেফালীর মত দ্বায়িত্বশীল ম্যাচ খেলার জন্য। দিপ্তি ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স করেছেন। দলের স্কোর বড় করতে ব্যাট হাতে করেন ৫৮ বলে ৫৮ রান।
এরপর বল হাতে নিয়েছেন পাচ উইকেট। মুলত তার অলরাউন্ড নৈপুন্যেই ভারতের জয় সহজ হয়ে গেছে। এছাড়াও শেফালী ভার্মাও ওপেনার হিসেবে নেমে দুর্দান্ত ৮৭ রান করেন ৭৮ বলে। তার ওপেনিং পার্টনারশীপ স্মৃতিকে নিয়ে (১০৪ রান) সেটাই মুলত ভারতকে বড় স্কোর সংগ্রহে (২৯৮/৭) ভীত গড়ে দেয়। দক্ষিন আফ্রিকার খাকা নেন তিন উইকেট।
এরপর ২৯৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিন আফ্রিকাও চমৎকার সুচনা করে। কিন্তু অধিনায়ক লরা ওলভার্ট ছাড়া আর কেউই ভারতের বোলারদের চাপের মুখে সেভাবে খেলতে পারেনি। অথচ এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত খেলেছিলেন তারা ব্যাট হাতে। ফাইনাল ম্যাচে লরা ছাড়া আর সাবাই সে নৈপুন্য দেখাতে ছিলেন ব্যর্থ। লরা এ ফাইনালের একমাত্র সেঞ্চুরীরিয়ান। দ্বায়িত্ব নিয়ে খেলে ১০১ রান করে দিপ্তির বলে আউট হন। সেখানে ম্যাচ অনেকটাই শেষ হয়ে যায়। লরা আউট হন দলের সপ্তম ব্যাটসম্যান হিসেবে, দলের রান তখন ২২০। এরপর ২৪৬ রানে অলআউট হয়ে যান ৪৫.৩ ওভারে। ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন শেফালী ভার্মা। টুর্নামেন্ট সেরার পুরুস্কার পেয়েছেন দিপ্তি শর্মা।
কমেন্ট বক্স