২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১৭-১২-২০২৫
২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের বিজয়ীরা টুর্নামেন্টের জন্য রেকর্ড আর্থিক অবদানের অংশ হিসেবে ৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১০ টাকা) পুরস্কার পাবে। মোট ৬৫৫ মিলিয়ন ডলার বিশ্বকাপের পুরস্কার তহবিল ঘোষণা করেছে ফিফা, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে বিতরণ করা ৪৪০ মিলিয়ন ডলারের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেড়েছে আর্থিক পুরস্কার।

তিন বছর আগে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসিরা জেতায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৪২ মিলিয়ন ডলার (৫০০ কোটি টাকা) পুরস্কার পেয়েছিল। ফ্রান্স রানার্সআপ হয়ে পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার বা ৩৬৬ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১১০ কোটি টাকা বাড়িয়েছে ফিফা। আগামী বছরের বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

গ্রুপ পর্বে বাদ পড়া দলগুলো পাবে ৯ মিলিয়ন ডলার বা ১১০ কোটি টাকা। অংশগ্রহণকারী ৪৮টি দেশ তাদের প্রস্তুতির খরচ মেটাতে পাবে অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার বা ১৮ কোটি টাকা।

চ্যাম্পিয়ন: ৬১০ কোটি ৬১ লাখ টাকা

রানার্সআপ: ৪০৩ কোটি টাকা

তৃতীয় স্থান নির্ধারণী: ৩৫৪ কোটি ১৫ লাখ টাকা

চতুর্থ স্থান নির্ধারণী: ৩২৯ কোটি ৭৩ লাখ টাকা

পঞ্চম থেকে অষ্টম: ২৩২ কোটি ৩ লাখ টাকা

নবম থেকে ১৬ তম: ১৮৩ কোটি ১৮ লাখ টাকা

১৭ থেকে ৩২ তম: ১৩৪ কোটি ৩৩ লাখ টাকা

৩৩ থেকে ৪৮ তম: ১১০ কোটি টাকা 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ