২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর সকল কার্যক্রম সহ ভিসা প্রক্রিয়াও শেষ করার অনুরোধ

অনলাইন প্রতিবেদক
আপলোড সময় : ২৬-০২-২০২৬
৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর সকল কার্যক্রম সহ  ভিসা প্রক্রিয়াও শেষ করার অনুরোধ
আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও গ্রুপিং সম্পন্ন করে ভিসা প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৩০টি এজেন্সির কাছে চিঠি পাঠানো হয়েছে।

ত্রিশটি এজেন্সির মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের (১ হাজার ৩০৬ জন) এবং সর্বনিম্ন রয়েছে এহসান এয়ার ট্রাভেলস-এর (১০ জন)।

চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টাইমলাইন মোতাবেক আগামী ২০ মার্চ হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে। ভিসা প্রক্রিয়াকরণের আগে স্বাস্থ্য পরীক্ষা করে ফিটনেস সনদ ও টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীর গ্রুপ তৈরি, গ্রুপ প্রসেসকরণ ইত্যাদি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ভিসা প্রাপ্তিতে ৫ থেকে ১০ দিন সময় লাগতে পারে। এছাড়া কারিগরি জটিলতার উদ্ভব হলে এর চেয়ে বেশি সময় প্রয়োজন হতে পারে।  
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ