তিন দেশে ২০ মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে যে তারা মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
আইআরজিসি বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাব হিসেবে এই হামলা শুরু করে ইরান। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্বার্থের ওপর হামলা চালানো হচ্ছে।
সূত্র: আল জাজিরা
কমেন্ট বক্স