২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংসদের প্রথম দিনেই হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-০৩-২০২৬
সংসদের প্রথম দিনেই হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দলীয় এমপিরা। এ সময় তার বিরুদ্ধে তারা নানা স্লোগান দেন। এতে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভাষণ শুরু করলে প্রথমে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান না না না বলে প্রতিবাদ করতে থাকেন। এ সময় রাষ্ট্রপতির উদ্দেশে জুলাইয়ের গাদ্দার লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিরোধী দলের এমপিরা। এ সময় অন্যান্য বিরোধী এমপিরাও আসন ছেড়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা অধিবেশন থেকে বের হয়ে যান। যদিও রাষ্ট্রপতির ভাষণকে টেবিল চাপরিয়ে স্বাগত জানান সরকার দলীয় এমপিরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ