মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসের বাঙালি অধ্যুষিত এলাকা গার দ্য নর এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১৬ মার্চ প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসরত মাদারীপুর জেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন ও মোশারফ তালুকদার, পরিচালক মিয়া মস্তফা ও হান্নান হাওলাদার, সাংবাদিক নাজমুল কবির ও শুকুর মোল্লা, সাধারণ সম্পাদক এমামুল সরদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু।
অনুষ্ঠানগুলোর শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কমেন্ট বক্স