১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

রেমিট্যান্স যোদ্ধা শেখ চঞ্চলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-০৪-২০২৬
রেমিট্যান্স যোদ্ধা শেখ চঞ্চলের ইন্তেকাল


প্যারিস কমিউনিটির সুপরিচিত মুখ, একজন নিবেদিতপ্রাণ কমিউনিটি ব্যক্তিত্ব এবং ঢাকা ক্লাব ফ্রান্সের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি রেমিট্যান্স যোদ্ধা শেখ চঞ্চল বৃগস্পতিবার দিবাগত রাত ০০:২৪ মিনিটে প্যারিসের বিশা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর এ অকাল মৃত্যুতে কমিউনিটির সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত।

তিনি  ঢাকা ক্লাব গঠন প্রক্রিয়া অগ্রগামি ভুমিকা পালন করেন।  কমিউনিটির মধ্যে সম্পর্কের সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান  দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে প্যারিসে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী। 

কমিউনিটি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে ।  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ