১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

‘ইসরায়েল ফার্স্ট’ নয়, যুক্তরাষ্ট্রকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে ফেরার আহ্বান ইরানের

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ১১-০৪-২০২৬
‘ইসরায়েল ফার্স্ট’ নয়, যুক্তরাষ্ট্রকে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে ফেরার আহ্বান ইরানের

ইসলামাবাদে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে।

মোহাম্মদ রেজা আরিফ বলেন, মার্কিন প্রতিনিধিরা যদি তাদের ‘আমেরিকা ফার্স্ট’ স্বার্থের দিকে মনোযোগ দেন, তবে একটি পারস্পরিক সুবিধাজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে আলোচনার টেবিলে যদি ‘ইসরায়েল ফার্স্ট’ এজেন্ডাকে প্রাধান্য দেওয়া হয়, তবে সে বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছেন তিনি। 


আরিফ জানান, এমনটি হলে কোনও চুক্তি হবে না এবং ইরান ‘অনিবার্যভাবে আগের চেয়ে আরও জোরালোভাবে নিজেদের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে’।

তিনি সতর্ক করে আরও বলেন, চুক্তি না হওয়ার এই পরিস্থিতি পুরো বিশ্বের ওপর ‘আরও বড় ধরনের ব্যয়’ বা নেতিবাচক প্রভাব চাপিয়ে দেবে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ