১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে- ইরান

ইউরো বার্তা ডেস্ক
আপলোড সময় : ১২-০৪-২০২৬
বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে- ইরান
রানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, আলোচনার 'বল এখন আমেরিকার কোর্টে' এবং 'ইরান কোনো তাড়াহুড়ো করছে না'।

সূত্রটি বলেছে, 'ইরান আলোচনায় অত্যন্ত যৌক্তিক উদ্যোগ এবং প্রস্তাব পেশ করেছে। এখন সময় এসেছে আমেরিকার, যাতে তারা বিষয়গুলোকে বাস্তবসম্মতভাবে দেখে।'

সংশ্লিষ্ট সূত্রটি অভিযোগ করেছে যে, যুদ্ধের মতো আলোচনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ভুল হিসাব কষছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, 'যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসংগত চুক্তিতে রাজি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।'

সূত্রটি আরও যোগ করেছে যে, আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে 'কোনো তাড়াহুড়ো নেই'। উল্লেখ্য, পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান চূড়ান্ত করা হয়নি।

মার্কিন পক্ষের মাত্রাতিরিক্ত দাবির কারণে দুই পক্ষ কোনো সাধারণ কাঠামোতে পৌঁছাতে না পারায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ইসলামাবাদে নিয়োজিত তাসনিম নিউজের সংবাদদাতার জানান, মার্কিন প্রতিনিধিদলের অযৌক্তিক দাবি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

দুই পক্ষের দীর্ঘ আলোচনা শেষ হলেও কোনো চুক্তিতে সই করেনি তেহরান। 

ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার নিবিড় আলোচনা ও পরামর্শ চলাকালীন ইরানি প্রতিনিধিদল তাদের জনগণের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার ছিল। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ও আলী বাগেরিসহ বিশেষজ্ঞ কমিটির সদস্যরা রাজনৈতিক, সামরিক ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের স্বার্থ অক্ষুণ্ণ রাখেন এবং যুক্তরাষ্ট্রের অন্যায্য দাবিগুলো রুখে দেন। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ