১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের ইসি থেকে এ পর্যন্ত ১২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-০৪-২০২৬
সংরক্ষিত নারী আসনের ইসি থেকে এ পর্যন্ত ১২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে এ পর্যন্ত ১২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত মনোয়ন সংগ্রহ করা সবাই বিএনপির। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির যুগ্ম সচিব ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল।
 
ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

বিএনপি ও তার জোট ৩৬টি, জামায়াত ও তার জোট ১৩টি, ছয় স্বতন্ত্র প্রার্থীর জোট একটি সংরক্ষিত নারী আসন পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র রুমিন ফারহানা কোনো জোটে যাবেন না। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ