২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ফ্রান্স বাংলাদেশ বৌদ্ধ মেডিটেশন সেন্টারের উদ্যোগে বৈশাখী উৎসব

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-০৪-২০২৬
ফ্রান্স বাংলাদেশ বৌদ্ধ মেডিটেশন সেন্টারের উদ্যোগে বৈশাখী উৎসব



নবধারার আবাহনে, ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উপলক্ষে ফ্রান্স বাংলাদেশ বৌদ্ধ মেডিটেশন সেন্টারের উদ্যোগে  মঙ্গলবার দিনব্যাপী বৈশাখী উৎসব ও মিলনমেলা আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। প্যারিসের পার্ক দু লা ভিলেত পার্কে ব্যাপক আয়োজনে বৈশাখ উদযাপন করা হয়। নানা বয়সের নারী পুরুষ ও শিশুদের উপস্থিতি বৈশাখী আমাঝে জড়ো হন পার্কটিতে।   এই আয়োজন ছিল বাঙালি সংস্কৃতির প্রাণস্পন্দনে ভরপুর যেখানে একতা, সম্প্রীতি এবং নব প্রজন্মের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চারিত । 


সুন্দর আয়োজনকে সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যাঁরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, তাঁদের সকলের প্রতি ফ্রান্স–বাংলাদেশ বৌদ্ধ মেডিটেশন সেন্টারের ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকাদের পক্ষ থেকে আন্তরিক  কৃতজ্ঞতা প্রকাশ করা হয় 

গান পরিবেশন ছাড়া ও ছিলো বৈশাখি ভোজ ও খেলাধুলার আয়োজন। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আয়োজক নেতৃবৃন্দ । 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ