৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফ্রান্সের হোটেল সেক্টরে কিভাবে সহজে জব পাবেন

আপলোড সময় : ৩০-০৪-২০২৬
ফ্রান্সের হোটেল সেক্টরে কিভাবে সহজে জব পাবেন
//এমডি. নুর  // 


 বর্তমানে প্যারিসের এমন কোনো রেস্টুরেন্ট খুঁজে পাওয়া দুষ্কর যেখানে কোনো বাংলাদেশি কাজ করছেন না। কিন্তু আনন্দের বিষয় হলো, রেস্টুরেন্টের পাশাপাশি এখন আমাদের কমিউনিটির অনেকেই হোটেল সেক্টরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছেন। ফোর স্টার, ফাইভ স্টার থেকে শুরু করে লাক্সারি 'প্যালেস' হোটেলগুলোতেও বাংলাদেশিরা অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন।
কেন হোটেল সেক্টরে ক্যারিয়ার গড়বেন?
> স্যুটেড-বুটেড পরিপাটি পরিবেশ।
> নির্দিষ্ট ডিউটি আওয়ার (এক বেলা কাজ)।
> ভালো স্যালারি এবং সম্মানজনক পেশা।
> দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়ার সুযোগ।

চাকরি খোঁজার ক্ষেত্রে বিশেষ সতর্কতা:
হোটেলে জবে ঢোকার আগে অবশ্যই লক্ষ্য করবেন আপনার চুক্তিটি কি সরাসরি হোটেলের সাথে (Direct Contract) নাকি কোনো থার্ড পার্টি এজেন্সির সাথে? প্যারিসের অনেক বড় হোটেল তাদের হাউসকিপিং বা ক্লিনিং সেকশন এজেন্সির হাতে দিয়ে রাখে। এজেন্সিগুলো মূলত মধ্যস্বত্বভোগী, তাই সরাসরি হোটেলের সাথে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ। এতে সুযোগ-সুবিধা বেশি পাওয়া যায়।
অভিজ্ঞতা নেই? কী করবেন?

এমডি. নূর, প্রেসিডেন্ট বাংলাদেশ কমিউনিটি অব ফ্রান্স



অনেকেই প্রশ্ন করেন, অভিজ্ঞতা ছাড়া কীভাবে শুরু করবেন? সমাধান একটাই— ফরমাসিওঁ (Formation)। হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল ইন্ডাস্ট্রির ওপর একটি শর্ট কোর্স বা ফরমাসিওঁ করে ফেলুন। ফ্রান্সে হোটেল ও ট্যুরিজম সেক্টরে কাজের অভাব নেই, শুধু দরকার সঠিক প্রস্তুতি।
পরিশ্রম আর সঠিক দিকনির্দেশনা থাকলে এই গ্ল্যামারাস সেক্টরেও আমাদের বাংলাদেশি ভাই-বোনেরা আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ