০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০১ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ৩০-০৪-২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে অধিবেশন শেষ হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ অধিবেশনে সহযোগিতার জন্য এ সময় সরকারিদল ও বিরোধীদলকে ধন্যবাদ জানান স্পিকার। তিনি বলেন, দুই দলের মধ্যে এমন সহযোগিতা ও সহমর্মিতার সংসদ অধিবেশন এর আগে তিনি কখনো দেখেননি। তিনি জানান, সবার আগে দেশ ও দেশের মানুষকে স্থান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

রাষ্ট্রপতি অধিবেশন সমাপ্তি ঘোষণা করতে বলেছেন বলে এ সময় জানান স্পিকার।
 
এর আগে ১২ মার্চ রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।  


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ