২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

তিন দিনের কর্মসূচি ঘোষনা

এখনও যুগপৎ কোনও আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামায়াত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৯-২০২৫
এখনও যুগপৎ কোনও আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামায়াত
এখনও যুগপৎ কোনও আন্দোলন বা কর্মসূচির সিদ্ধান্ত নেয়নি জামায়াত ইসলামী। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এ সময় তিনি তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।

আব্দুল্লাহ মো. তাহের জানান, পাঁচ দফা দাবিতে তারা কর্মসূচি পালন করবেন। এগুলো হলো– জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ওই পাঁচ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল; ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা, উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা লক্ষ্য করছি, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ অবস্থায় জনগণের দাবি আদায়ে গণআন্দোলনের কোনও বিকল্প নেই।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ