এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান
ব্যাটিং ব্যর্থতায় স্বপ্ন শেষ বাংলাদেশের
পরপর দুই ম্যাচেই ব্যাটিং ব্যার্থতার ষোলকলা পূর্ণ করে এশিয়া কাপের সুপার থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ব্যাটিং ব্যার্থতার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে তার চেয়ে বেশী ব্যর্থতা প্রদর্শন করে হেরেছে। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেই টালমাটাল ছিল টিম বাংলাদেশ। অধিনায়ক লিটন কুমার দাস প্রাকটিসে এমন ইনজুরি, যে দুই ম্যাচের একটিতেও খেলতে পারেননি। এতে দলও হয় এলোমেলো। নিয়মিত একাদশ থেকে চার পরিবর্তন নিয়ে ভারতের সঙ্গে খেলার পর পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে এমন এমন ক্রিকেটার খেলানো হয়েছে যারা এ আসরে এক ম্যাচেও নামেনি।
এভাবে অপরিকল্পিত ও পরীক্ষা নিরীক্ষার ফসল লজ্জাজনক হার। কারন ভারতকে চমৎকার বোলিং করে ১৬৮ রানে আটকে রেখেও চেজ করতে পারেনি।
এরপর পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত বোলিং ছিল। এবং শক্তিশালী ব্যাটিং লাইনকে ১৩৫ রানে আটকে রেখেও চেজ করতে ব্যর্থ। এত স্বল্প পুজি করেও এ রান চেজ করতে ব্যর্থদের ফাইনালে মানাতো কিনা সেটাও প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ের ওই ম্যাচে বাংলাদেশ ১১ রানে হেরে বিদায় নেয়। ২০ ওভারে ১২৪/৯ করেই বিদায়। এতে করে জয় নিয়ে পাকিস্তান ফাইনালে উঠলো। এ আসরে তৃতীয়বারের মত ভারত পাকিস্তান ম্যাচ। এবং অনুষ্টিত হবে ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান : ২০ ওভারে ১৩৫/৮ (রউফ ৩ অপ., ফাহিম ১৪অপ.; ফারহান ৪, সাইম ০, ফখর ১৩, হুসেইন ৩, সালমান ১৯, শাহীন ১৯, হারিস ৩১, মোহাম্মদ নওয়াজ ২৫)।
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ ( মোস্তাফিজ ৬ অপ., রিশাদ ১৬ অপ. ; পারভেজ ০, হৃদয় ৫, সাইফ ১৮, মেহেদী ১১, সোহান ১৬, জাকের ৫, শামীম ৩০, তানজিম ১০, তাসকিন ৪)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী।
কমেন্ট বক্স