২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশের দুশ্চিন্তার আরেক নাম মিডল অর্ডার ব্যাটিং

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৩-১০-২০২৫
বাংলাদেশের  দুশ্চিন্তার আরেক নাম  মিডল অর্ডার ব্যাটিং মিডল অর্ডার ব্যাটসম্যানরা টানা ব্যর্থ, ছবিতে জাকের আলীকে আউট হ৮তে দেখা যাচ্ছে
বাংলাদেশের দুশ্চিন্তার নাম মিডল অর্ডার ব্যাটিং। টানা তিন ম্যাচে যেভাবে ভেঙে পড়ছে, তাতে বড় দলের সঙ্গে ম্যাচ জেতা অসম্ভব। বাস্তবেও প্রমান মিলেছে। ভারত পাকিস্তানকে হাতের নাগালে পেয়েও না হারাতে পারার কারন ওই মিড অর্ডারের ধ্বস। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও সেই একই অবস্থা। ১৫১ রানে আটকে ফেলে ওই ম্যাচে জয়ের কাছাকাছিতে নিয়ে যায় দুই ওপেনার তানজিদ ও ইমন। ১০৯ রানের পার্টনারশীপ। অথচ এ ম্যাচ জিততে হয়েছে উইকেট খরচা করে। অর্থাৎ ৯ রানে হারিয়েছে বাংলাদেশ ৬ উইকেট। দুশ্চিন্তার মধ্যে ৩৫ রানের পার্টনারশীপ সোহান ও রিশাদের ব্যাটিংয়ে ভর দিয়ে। মাঝে সাইফ, জাকের, শামীমরা ব্যার্থ। এশিয়া কাপেও এমনটাই দেখা গেছে। বাংলাদেশ এ ধ্বস কিভাবে থামাবে? এ দুই চিন্তায় পেয়ে বসেছে। কারন এ সিরিজটা শুধু প্রেস্টিজিয়াস সিরিজই নয়। এটাকে দেখা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হিসেবেও। ফলে এমন সিরিজে এ ধরনের বড় দুর্বলতা সামলানো এখন নতুন ইস্যু কোচ ফিল সিমন্সের। 
ব্যাটিং ধস নিয়ে দুশ্চিন্তার কথা বললেও দিনশেষে জয় পাওয়া গেছে, তাতেই খুশি জাকের আলী। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ছেলেরা যা করেছে, তাতে আমি খুশি। আমরা খুব ভালো শুরু করেছি। যদিও ব্যাটিং ধস দুশ্চিন্তার। তবে ক্রিকেট খেলাটাই এমন, ফানি গেম। অবশ্যই ব্যাটিং এবং বোলিংয়ে উন্নতির জায়গা আছে। আমরা সেটা নিয়ে কথাও বলব।’
জাকের যোগ করেন, ‘যেভাবে আমরা শুরু করেছি, বোলাররা দারুণ করেছে। এশিয়া কাপেও তারা ভালো করেছিল। আমার মনে হয় আমরা ডেথ ওভারে কিছু রান দিয়ে ফেলেছি। তবে দিনশেষে জয় নাকি পরাজয়, সেটাই মূল কথা। এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। সিরিজ জেতার দিকে তাকিয়ে আছি।’
তবে ইনজুরির জন্য খেলতে পারছেন না লিটন দাস। বাটিং লাইনে এটা একটা দুশ্চিন্তা বা দুর্বলতাও। সৌম্য সরকার দলে যোগ দিলেও তাকে খেলানো হয়নি প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হতেও পারে। এতে কিছুটা ইতিবাচক হলে হতেও পারে। তবে এটা ঠিক, সিরিজ জেতাই মুল চ্যালেঞ্জ না। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড একটা স্থানে দাড়িয়ে। টেষ্ট দলও ভাল একটা অবস্থানে। টি টোয়েন্টি টালমাটাল বেশ কবছর ধরেই। ফলে এ সেক্টর নিয়ে কাজ চলছে। শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে সুচনা। এরপর প্রতিটা সিরিজেই ভাল করছে। এশিয়া কাপে ফাইনালে খেলার স্বপ্ন ছিল। সুচনার মত খেলে গেলেই হতো। কিন্তু সুপার ফোরে লিটনের অনুপুস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে। এবং পরাস্ত হওয়ার অন্যতম কারনও ছিল ওটা। লিটন ফিরলে দলের ব্যাটিং লাইনটা কোথায় দাড়ায় সেটা দেখার বিষয়। লিটন ছাড়া বড় দুর্বলতা সেটা তো টেরই পাওয়া যাচ্ছে। যদিও সোহান প্রথম ম্যাচে দারুন সাপোর্ট দিয়েছেন। তিনি অবশ্য এশিয়া কাপে খেলেনি। সোহান কন্টিনিউ হলেও দল ভাল করতে পারে ব্যাটিংয়ে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ