বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পাচ্ছেন ৯ জন

আপলোড সময় : ১৮-১২-২০২৫ , আপডেট সময় : ১৮-১২-২০২৫
বাংলা একাডেমি পরিচালিত আটটি পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই পুরষ্কারে ভূষিত করা হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। বাংলা একাডেমি পরিচালিত ২০২৫-এর ৮টি পুরস্কার যারা পাচ্ছেন- সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। তিনি ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক মূল্যায়নে খসরু চৌধুরী এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পাচ্ছেন, সানাউল হক খান। তিনি বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান। তিনি বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে পুরস্কার পাচ্ছেন। এর অর্থমূল্য ১ লাখ টাকা। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন। তিনি অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম। গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের জন্য (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য) এ পুরস্কার পাচ্ছেন। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন সুব্রত বড়ুুয়া। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন তিনি। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা। এ ছাড়াও অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনিসুর রহমান। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :