জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি, এলডিপি

আপলোড সময় : ২৮-১২-২০২৫ , আপডেট সময় : ২৮-১২-২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতের সঙ্গে জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানান, জামায়াতের সঙ্গে এন‌সি‌পিও জো‌টে যোগ দে‌বে। এন‌সি‌পি দলীয় বৈঠক ক‌রে জো‌টে যোগ দেওয়ার বিষয়‌টি আনুষ্ঠা‌নিকভাব জানা‌বে আজ রা‌তে। এন‌সি‌পি ও এল‌ডি‌পি দল শেষ পর্যায়ে জোটে যোগ হ‌য়ে‌ছে। জামায়াত আমির বলেন, জোটের অধিকাংশ আসন নিয়ে সমঝোতা হয়েছে। কয়েকটি এখনও বাকি আছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এগুলো ঠিক করা যাবে। শফিকুর রহমান বলেন, আগে আট দল জামায়াতের সঙ্গে ছিল। আর দুটি দল আজ যোগ দিল।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :