মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন

আপলোড সময় : ১২-১২-২০২৪ ১২:০৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৪ ১২:০৫:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রায় দেড় সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে জানা গেছে। 

এরআগে বুধবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে রওনা দেন।

গত ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য লন্ডন সফরে যান মির্জা ফখরুল। যাওয়ার আগে ঢাকায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাঁকে লন্ডনে ডাক্তার দেখাব।’

এই সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল কয়েক দফা একান্ত বৈঠক করেন বলে নতুন দেশকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

লন্ডন সফরকালে মির্জা ফখরুল যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দলের চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে।

নতুনদেশ/জেএফ/পিএসসি

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :