ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের এলাকাবাসীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন- ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ১৪-০২-২০২৬ , আপডেট সময় : ১৪-০২-২০২৬
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের এলাকাবাসীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করায় আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের। ঢাকা-১৫ আসনে আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করায় আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডা. শফিকুর রহমানের ভাষ্য, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একার নয়। তিনি বলেছেন, এটি আপনাদের সবার বিজয়। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ মিরপুর-কাফরুল গড়ে তুলতে চাই। আমি নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করেছি যা শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি আপনাদের সাথে নিয়মিত বসতে চাই, আপনাদের সমস্য শুনতে চাই এবং আপনাদের পরামর্শ নিয়েই সকল সমস্যার সমাধান করতে চাই।

এসময় তিনি ১১ দলীয় জোটের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ঐকবদ্ধ বাংলাদেশ জোটের স্বেচ্ছাসেবক, জনশক্তি ও নেতৃবৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রম এই বিজয়কে সম্ভব করেছে। মহান রাব্বুল ইজ্জত আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।

পোস্টের শেষে জামায়াত আমির আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাকে এই কঠিন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার তৌফিক দান করেন। দেশ ও জাতির কল্যাণে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমিন।
 
 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :