বাংলাদেশ ব্যাংকের আরো পাচ কর্মকর্তাকে বদলি

আপলোড সময় : ২৫-০২-২০২৬ , আপডেট সময় : ২৫-০২-২০২৬
বাংলাদেশ ব্যাংকে একযোগে পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালক রয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ (এইচআরডি-১) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশ অনুযায়ী, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এর পরিচালক মো. বায়েজীদ সরকারকে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে কর্মরত গাজী মো. মাহফুজুল ইসলামকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বদলি করা হয়েছে।

এছাড়া মানবসম্পদ বিভাগ-১ এ কর্মরত মো. জবদুল ইসলামকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে স্থানান্তর করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত মো. শহীদ রেজাকে আনা হয়েছে মানবসম্পদ বিভাগ-১ এ।

গভর্নর কার্যালয়ে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত মো. কামরুল ইসলামকে বদলি করে সদরঘাট অফিসে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :