ফ্রান্সে প্রবাসী মনির হোসেন সেলিমের জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পাঠানো হয়েছে

আপলোড সময় : ১২-০৩-২০২৬ , আপডেট সময় : ১২-০৩-২০২৬
ফ্রান্সে প্রবাসী মনির হোসেন সেলিমের জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পাঠানো হয়েছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি মনির হোসেন সেলিম (৪০) ফুসফুসজনিত সমস্যায় ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম মনির হোসেন সেলিম বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। ১১ মার্চ প্যারিসের বাংলাদেশ কমিউনিটি মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরহুমের মরদেহ বিমানযোগে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যেখানে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :