তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ , আপডেট সময় : ১৩-০৩-২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাপানের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দেওয়া প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে বিমানবন্দরের এমবারকেশন ফি, রেভিনিউ শেয়ার এবং আপফ্রন্ট ফি সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।


বৈঠকে আফরোজা খানম রিতা বলেন, যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে স্বল্প সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে।

এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জাপানের পক্ষ থেকে দ্রুত একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।


বৈঠকে আগামী মার্চ মাসের শেষের দিকে এ বিষয়ে পুনরায় সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, বাংলাদেশে জাপানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাসি নাওকি এবং জাপানের ভূমি, অবকাঠামো ও পর্যটন বিষয়ক মন্ত্রী রিওকিও নাকাইয়ামাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :