ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ , আপডেট সময় : ১৮-০৩-২০২৬
পবিত্র মাহে রমজানে ঢাকা বিভাগ প্রবাসী অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথসিমা এলাকায় “বটতলা রেস্টুরেন্টে” ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে শেকড়ের টানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন ঢাকা বিভাগের প্রবাসী নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


ইফতার মাহফিলে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা একসঙ্গে ইফতার করেন। আলেচনায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ ভাবে আলোচনা করেন এবং 
প্রবাসে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ অটুট রাখতে সহায়তা করে।
অনুষ্টানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন এর সভাপতি আহসানুল হক বুলু এবং অনুষ্টান যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক খান ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মিল্টন।

প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা এবং সংগঠনের উপদেষ্টা মোঃ মানিক মিয়া, আসাদ আলম বেপারী, কাজী আমিনুর রহমান, আনোয়ার হোসেন, মাহবুব আলম রাঙ্গা, মিয়া মাসুদ চেয়ারম‍্যান বি ডি ফার্নিচার, আরিফ হাসান, এডভোকেট মুসলিম উদ্দিন, হুমায়ুন কবির শাকিল, তাইফুর রহমান মুন্সী, আবু বকর, নাইম আহমেদ, সোহাগ মোহাম্মদ ইয়াসিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, খান আলম, মোহাম্মদ কামরুজ্জামান, আলান খান, শাব্বির হোসেন,  সাংবাদিক রেজাউল করিম, আশরাফ আহমেদ, আজিম আহমেদ প্রমুখ‍্য ।


অনুষ্টানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন জিয়াউর মাতব্বর। এবং অনুষ্টান শেষে  ইফতারের পূর্ব মুহুর্তে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শামীম মোল্লা।
অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক সহযোগীতা করেন, হাসান হাওলাদার, বাবুল বেপারী, রিয়াম সরকার, বুরহান সরকার, খন্দকার পারভেজ ও মহিউদ্দিন বেপারী প্রমূখ‍্য। 
অনুষ্ঠানের শেষপ্রান্তে সভার সভাপতি সমাপনী বক্তব্যে
তিনি উপস্থিত সকলকে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সবার প্রতি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :