ফ্রান্সে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ , আপডেট সময় : ১৮-০৩-২০২৬

ফ্রান্সে বসবাসরত কুলাউড়া উপজেলার প্রবাসীদের সংগঠন কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফ্রান্স-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ মার্চ প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথসিমা এলাকার “সোনার বাংলা” রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে শেকড়ের টানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন কুলাউড়া উপজেলার প্রবাসীরা। অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা একসঙ্গে ইফতার করেন। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ অটুট রাখতে সহায়তা করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফ্রান্স ভবিষ্যতেও ঐক্য, সম্প্রীতি, সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী মতিন এবং যৌথভাবে সঞ্চালনা করেন আহমেদ জুনেদ ফারহান, সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম ও খান জিলু। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আলী চৌধুরী নাজির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ ভীর তাহের, সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান আতিক, শাব্বির আহমদ চৌধুরী, ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিএনপি নেতা কবির আহমদ, দেলওয়ার হোসেন, উপদেষ্টা আব্দুল হান্নান কুটি, খায়রুল আমীন খছরু, ফ্রান্স যুবদল সভাপতি আহমেদ মালেক, সহ-সভাপতি আবু বক্কর, ইফতার পরিচালনা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মাহফুজ আনাম, সিপার আহমদ, শাহ মিলাদুর রহমান জুমার, আব্দুল্লাহ আল-তায়েফ, আব্দুর রহমান রাজু, আলাল খান, সামাদ খান রাজু, মুরাদ আহমদ, শাহ খায়রুল, এনামুল হক, খন্দকার মঞ্জু সহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বরলিপি শিল্পগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, কমিউনিটি ব্যক্তিত্ব লুলু আহমেদ, সাংবাদিক লুৎফর রহমান বাবু, সাংবাদিক আবুল কালাম মামুন, সাংবাদিক আব্দুল মালিক হিমু, বিএনপি নেতা মশিউর রহমান, ফরিদ মিয়া, আব্দুল হাকিম, সাইদুর রহমান শাহিন, হাফিজুর রহমান মুকিত, ফুয়াদ হাসান মিটু, জায়েদ মাহমুদ, শাওন আহমেদ, তৌফিকু ইসলাম আবির, একেএম শাহ খায়রুল, সামছুজ্জামান রনি প্রমুখ।

ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
ইফতার শেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :