কুলাউড়ায় আমাদের কথা-এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ , আপডেট সময় : ১৮-০৩-২০২৬
পবিত্র ঈদ উপলক্ষ‍্যে ইউরোপভিত্তিক জনপ্রিয় অনলাইন পত্রিকা আমাদের কথা-এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন পত্রিকাটির প্রকাশক ফাতেমা খাতুন।
ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নতুন পোশাক, সেমাই, চিনি, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় এলাকার নিম্নআয়ের মানুষেরা এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন।

গত মঙ্গলবার (১৭ ই মার্চ) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।

ঈদ সামগ্রী বণ্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক প‍্যানেল চেয়ারম্যান মো ছালিক আহমেদ, ব্যবসায়ী জিল্লুর রহমান, সাংবাদিক একেএম জাবের, সাংবাদিক আশিকুর রহমান বাবু, ওয়ালিউর রহমান মিরাজসহ আরও অনেকে।

উপহার বিতরণ প্রসঙ্গে ফাতেমা খাতুন বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যদি আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে পারি, তবেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। আমরা চেষ্টা করেছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ বিষেয় লুৎফর রহমান বাবু বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের দায়িত্ব। প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”

এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহলের উচিত এমন কার্যক্রমে এগিয়ে আসা।
উল্লেখ্য, আমাদের কথা অনলাইন পত্রিকাটি প্রবাসী বাংলাদেশিদের সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :