ফ্রান্সে আজ উদযাপিত হচ্ছে ঈদ

আপলোড সময় : ২০-০৩-২০২৬ , আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৮:০৭:৩৮ পূর্বাহ্ন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফ্রান্সে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী সহ সকল মুসলমানগন এ উৎসবে মেতে উঠবে।


প্যারিসে আজ বেশ কটি ঈদের জামায়াত অনুস্ঠিত হবে। এর আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে ইউরোপের দেশ ফ্রান্স। ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার ঘোষনা দেয়। গত বুধবার (১৮ মার্চ) প্যারিসের গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক সভায় দেশটির প্রধান মুসলিম সংগঠনগুলো যৌথভাবে এই তারিখ ঘোষণা করেছে। সভায় জানানো হয়, ধর্মীয় পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সম্ভাবনা পর্যালোচনা করে হিজরি ১৪৪৭ সনের পবিত্র ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



জাতীয় মুসলিম ফেডারেশন, জাতীয় ইমাম পরিষদ ও অন্যান্যরা যৌথভাবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা দেশটির মুসলিম সম্প্রদায়কে নির্ধারিত দিনে উৎসব পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে সৌদি আরবে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) ছিল রমজানের শেষ দিন।


পরদিন আজ শুক্রবার ঈদ পালিত হচ্ছে। ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :