সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত- চিফ হুইপ

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ , আপডেট সময় : ০৩-০৪-২০২৬
সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত— এমন মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (৩ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান টাকা চুরি করতে আসেননি উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, ২৭ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে। যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগত না। তারা চাইলেই অস্ত্রের লাইসেন্স পেতেন। চিফ হুইপ বলেন, তারেক রহমান চায় দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সোজা হয়ে দাঁড়াক। জনগণের স্বাধীনতা আর সুশাসন নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই সনদের বিপক্ষে নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। নুরুল ইসলাম মনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসে বিএনপি এই (জুলাই সনদ) সনদ বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। বিএনপি এর বিরোধিতা করেনি; বরং কিছু ভিন্নমত দিয়েছে, যা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। এসব দাবি পরাজয়ের প্রতিক্রিয়া।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :