জনগনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন এস এম জাহাঙ্গীর হোসেন এমপি

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১১:৫৮:৪৯ অপরাহ্ন

  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা কাটিয়ে বিপুল ভোটে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন এমপি এখন সুযোগ পেলেই তার নির্বাচনি এলাকার জনগনের খোজ নিতে প্রতিনিয়ত দ্বারে দ্বারে যাচ্ছেন। এলাকার মানুষও সংসদে এলাকার প্রতিনিধিকে কাছে পেয়ে জানাচ্ছেন সুখ দুখের কথা। কেউ কেউ হয়ে পড়ছেন আবেগ আপ্লুত। বলছেন নিজের সমস্যার কথা, এলাকার সমস্যার কথা, বর্ণনা দিচ্ছেন বিএনপির সাপোর্ট করার জন্য বিগত সরকারের আমলে নির্যাতিত হওয়ার। ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন মনযোগ দিয়ে শুনছেন, নিজের মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ রাখার কথা বলছেন। সমস্যা সমাধানের আশ্বস্থ করছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ এপ্রিল) পরিদর্শনে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজরিত এলাকা চালাবন আর্মি সোসাইটিতে। সেখানেই দেখা গেছে উপরোক্ত চিত্র।


দক্ষিন খান থানায় অবস্থিত মৌশাইর, চালাবনে তার এ কার্যক্রমে তিনি জিয়া পরিবারের এক খন্ড জমিও পরিদর্শনও করেন এ সময়। তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ডিএনসিসি ৪৮ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর, দক্ষিন খান থানার বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, বিএনপি ঢাকা উত্তরের মহানগর সদস্য মোতালেব হোসেন রতন, দক্ষিন খান থানার যুব দলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল প্রমুখ। 
এ ছাড়াও আর্মি সোসাইটি, হাউজ ওনার অ্যাসোসিয়েশন (আশোয়া) সভাপতি প্রফেসর এম আই চৌধুরী, সাধারন সম্পাদক গোলাম ফারুখ সহ সংগঠনের নেতৃবৃন্দ ও আর্মি সোসাইটিতে বসবাসকারীগন। এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাহাঙ্গীর হোসেন এম পি বলেন, বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে দেশে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করার। ইতিমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা প্রয়োজনে আমাকেও জানাতে পারেন। আইনশৃংখলাবাহিনী তো রয়েছেই। 
জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত প্লটের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা জিয়া পরিবারের ব্যাক্তিগত সম্পদ।


তবে দীর্ঘ ১৭ বছরে এই পরিবারের উপরে যে নির্যাতন অত্যাচার হয়েছে তাতে তারা এর ঠিক মত তদারকিও করতে পারেননি। তিনি আশ্বাস দেন শুধু এ এলাকাই নয়, আগামী পাচ বছরের জন্য আমাকে আপনারা ম্যান্ডেট দিয়েছেন। আমি আপনাদের পাশে থাকবো। এ এলাকা অবহেলিত ছিল। কিন্তু এ পাচ বছরে এ এ এলাকার (উত্তরখান দক্ষিন খান) উন্নয়নের জন্য জায়গা খুজে পাবেন না, কথা দিচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া বিভিন্ন কর্মকান্ডের মান সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন, এখন কাগজে যতটুকু রয়েছে সেটা বুঝে নেবেন আপনারা, সিটি করপোরেশনের প্রকৌশলীকে বারবার নক করবেন, যাবেন। কন্ট্রাক্টরকে বলে লাভ নেই। কাজ বুঝে নেয়ার দ্বায়িত্ব আপনাদের, বুঝিয়ে দেয়ার দ্বায়িত্ব সিটি করপোরেশনের প্রকৌশলীর। তিনি সোসাইটিতে উন্নয়ন কার্যক্রমের দ্রুত সম্পন্নের তাগিদ দেন। এলাকার যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা যোগ্যতা অনুসারে চাকরির আবেদন করবে। প্রয়োজনে আমাকে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভাল কিছু করে দেয়ার। এ সরকার বেকারত্ব দূর করতে নানা উদ্যোগ গ্রহন করছে। তোমরা পিছিয়ে থাকবে না।  



এর আগে আশোয়ার সাধারন সম্পাদক গোলাম ফারুখ বলেন, আর্মি সোসাইটি দীর্ঘ ১৭ বছরে উন্নয়ন বঞ্চিত ছিল। শুধু জিয়া পরিবারের এই এক খন্ড জমির কারনে বিগত সরকার হিংসার বর্শবর্তী হয়ে এলাকা উন্নয়নের তালিকা থেকে বাদ দিয়ে দেয়। এতে এলাকার ভোগান্তির অন্ত ছিল না। বৃষ্টিতে নর্দমার পানিতে সয়লাব হয়ে যেত। ডুবে থাকতো হাটু পানিতে। স্কুল পড়ুয়া বাচ্চাদের ছাড়াও বয়স্ক লোকদের চলাফেরায় খুব কষ্ট হতো। বারবার এ ব্যাপারে প্রশানের দৃষ্টি আকর্ষন করলেও অজ্ঞাত কারনে তারা নিশ্চুপ থাকতেন। 
২০২৪ সনের ৫ আগষ্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে মিডিয়ায় এ ব্যাপারে রিপোর্ট হওয়ার পর ডিএনসিসি নড়েচড়ে বসে। ও এলাকার ড্রেনেজ ও রাস্তা করার উদ্যোগ গ্রহন করে। যে কাজ এখন চলমান। এছাড়াও আশোয়ার সাবেক কর্মকর্তা প্রফেসর মিজানুর রহমান সংসদ সদস্যের কাছে এলাকা মাদকমুক্ত করার সহযোগিতা কামনা করেন। 

  

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :