ফ্রান্স সম্পর্কে কিছু তথ্য

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ , আপডেট সময় : ০৭-০৪-২০২৬
//কাজী হাবিবুর রহমান// 

প্যারিস১৮-র পুনরায় নির্বাচিত মেয়র জনাব এরিক লেজয়ন্ড্রে (Eric Lejoindre)। 
তিনি ২০১৪ সাল থেকে প্যারিস ১৮-র লোকাল এরিয়ার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি সোশ্যালিস্ট দলের। 

২০২৬ সালের প্যারিসের(৭৫০০০) স্থানীয় নির্বাচনে সোশ্যালিস্ট দল(PS- Parti Socialiste) বিদেশি অধ্যুষিত এলাকাগুলোতে খুব ভালো ফলাফল করেছে।

সোশ্যালিস্ট দলের প‍্যারিস শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ইমানুয়েল গ্রেগোয়ার (Emmanuel Grégoire)।ইতিপূর্বে একই দলের দুই মেয়াদে (২০১৪-২০২৬) ১২ বছর মেয়র ছিলেন সাবেক মেয়র ম্যাডাম অ্যান ইদালগো ( Madame Anne Hidalgo)। বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে প্যারিসে সোশ্যালিস্ট দলের বিজয়।

#ফ্রান্সের ৫ম প্রজাতন্ত্র ১৯৫৮ সালে থেকে এ পর্যন্ত (১৯৬৯-২০২৬) জাতীয় প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে তিন মেয়াদে মোট ১৯ বছর ক্ষমতায় থেকে দেশ শাসন করেছে এ দলটি। 
👉১ম প্রেসিডেন্ট (১৯৮১-১৯৯৫):
ফ্রাঁসোয়া মিতেরা-(François Mitterrand)
তিনি ৭ বছর করে দুই মেয়াদে ১৪ বছর প্রেসিডেন্ট ছিলেন। প্রথম ২১ মে ১৯৮১ এবং ৪ মে ১৯৮৮ সালে পুনরায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
👉২য় প্রেসিডেন্ট (২০১২-১০১৭):
ফ্রাঁসোয়া ওলান্দ- (François Hollande)
তিনি ৫ বছর মেয়াদে ১ বার প্রেসিডেন্ট ছিলেন। প্রথম ১৫ মে ২০১২১-১৪ মে ২০১৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।

#উল্লেখ্য যে, বাংলাদেশে ফরাসি প্রেসিডেন্টের সফর:
ফ্রাঁসোয়া মিতেরা ১৯৯০ সালের ২২-২৪ ফেব্রুয়ারি ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বাংলাদেশ সফর করেন।

সর্বশেষ,ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২০২৩ সালের ১০-১১ সেপ্টেম্বর দুদিনের সফরে বাংলাদেশে যান।

 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :