চারদিনের কর্মসূচিতে যাচ্ছে জামায়াত জোট

আপলোড সময় : ০৮-০৪-২০২৬ , আপডেট সময় : ০৮-০৪-২০২৬
সংসদের বাইরেও ক্রমশ সরব হচ্ছে জামায়াত ইসলামী। বিশেষ করে গনভোটের মাধ্যমে যে সব বিষয় বাস্তবায়নের কথা, সেগুলোতে সংসদে বিএনপি যখন নিজস্ব স্টাইলে হাটছে এবং কিছু ক্ষেত্রে গড়িমসি করছে, এর প্রেক্ষিতে রাজপথে নামছে দলটি। গণ‌ভো‌টে অনু‌মো‌দিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ক‌রে সনদ অনুযায়ী সংস্কা‌রের দা‌বি‌তে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার রাজধানীর মগবাজারের জামায়াত কার্যাল‌য়ে ১১ দ‌লের নেতা‌দের বৈঠকের পর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূ‌চি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে নেতারা বৈঠকের সিদ্ধান্ত, পরবর্তী কর্মসূচি এবং দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ঘো‌ষিত কর্মসূ‌চি অনুযায়ী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দলীয় ঐক্য লিফলেট বিতরণ কর‌বে। আগামী ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে ১১ এপ্রিল দেশের সকল মহানগরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল দেশের সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি জনাব রাশেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :