হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমেছে

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ , আপডেট সময় : ১৭-০৪-২০২৬
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণার পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়েছে। একদিনেই বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে দেখা গেছে বড় ধরনের উল্লম্ফন।

শুক্রবার ইরানের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালি এখন থেকে সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত। যুদ্ধবিরতির মেয়াদ পর্যন্ত এই ঘোষণা বহাল থাকবে। এর ফলে পারস্য উপসাগর থেকে তেলবাহী ট্যাঙ্কারগুলো পুনরায় বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে অপরিশোধিত তেল পৌঁছে দেওয়ার সুযোগ পাবে।

এই খবরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার বাজার সূচক ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ হাজার ২০ পয়েন্ট বাড়ে। পাশাপাশি অন্যান্য সূচকের মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ শুক্রবার সকালের লেনদেনে ১.৩ শতাংশ এবং নাসডাক কম্পোজিট ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত মার্চ মাসের শেষের দিক থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ১২ শতাংশ উত্থান দেখা গেছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই বিশ্ব অর্থনীতির জন্য বড় কোনও বিপর্যয় এড়াতে পারবে, বিনিয়োগকারীদের এমন আশাবাদ থেকেই এই চাঙাভাব দেখা যাচ্ছে।  

বিশ্বের মোট অপরিশোধিত তেলের বড় একটি অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ সচল হওয়া বিশ্বজুড়ে জ্বালানি সংকট নিরসন এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: এপি

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :