প্রধানমন্ত্রী প্রস্তাবিত কমিটিতে ৫ সদস্যের নাম ঘোষণা করেছে ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ , আপডেট সময় : ২৩-০৪-২০২৬
দেশে চলমান জ্বালানি সমস্যার সমাধানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারি দলের ৫ সদস্যের সঙ্গে তারা একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা এ ৫ সদস্যের নাম ঘোষণা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি কমিটি হলে আমরা উভয়েই এ সমস্যা নিরসনে ভূমিকা রাখার সুযোগ পাবো।
আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি বিষয়টিকে আমলে নিয়েছেন এবং একটি কার্যকর  প্রস্তাবও পেশ করেছেন। তিনি কমিটির সদস্য সংখ্যা প্রস্তাব করেছেন এবং সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন।

সংসদ নেতার প্রতি সম্মান জানিয়ে এ সময় বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে থাকা পাঁচজনের নাম ঘোষণা করেন তিনি।

এ পাঁচ সদস্য হলেন— সাইফুল আলম খান (ঢাকা-১২), নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আবদুল বাতেন (ঢাকা-১৬), মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং মুফতি মাওলানা আবুল হাসান (সিলেট-৫)।

বিরোধীদলীয় নেতা জানান, এ পাঁচজন সদস্য সরকারি দলের সদস্যদের সঙ্গে জ্বালানি সমস্যা নিরসনে একযোগে কাজ করবেন। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :