১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি তারেক রহমান

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ , আপডেট সময় : ২৪-০৪-২০২৬
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। 
ওই দিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 

নজরুল ইসলাম খান বলেন, দেশের জাতীয় অর্থনীতি ও দৈনন্দিন জীবনে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময়ই মেহনতি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেগুলো পূরণে আমরা কাজ করে যাচ্ছি। এরইমধ্যে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।’ ১ মে-র সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তার কথা সরকারপ্রধানের কাছে তুলে ধরা হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পহেলা মে-র সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। এতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিক যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :