৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু ১২ মে, তারকাখচিত লাইনআপ ঘোষণা

আপলোড সময় : ২৬-০৪-২০২৬ , আপডেট সময় : ২৬-০৪-২০২৬
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসরের পর্দা উঠছে আগামী ১২ মে। এবারের আসরে মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছেন ২১ জন নির্মাতা, যেখানে ‘পাম দ্যর’ জয়ের দৌড়ে থাকছেন বিশ্বখ্যাত কয়েকজন কিংবদন্তি পরিচালক। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসরের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে ফ্রান্সের প্যারিস-এ এক সংবাদ সম্মেলনে। আগামী ১২ মে পর্দা উঠবে এ বছরের এই জমকালো আয়োজনের, যা চলবে ২৩ মে পর্যন্ত। এবার মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছেন ২১ জন নির্মাতা। সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ্যর’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রখ্যাত পরিচালক আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কি এর মতো কিংবদন্তিরা। গতবারের মতো হলিউড নির্ভরতা না রেখে এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে থাকছেন ইরা স্যাক্স। তার ‘দ্য ম্যান আই লাভ’ সিনেমাটি আশির দশকের নিউইয়র্কের এইডস সংকটকে কেন্দ্র করে নির্মিত, যা ইতোমধ্যেই দর্শক-সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এবারের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’, পাওয়েল পাভলিকোস্কির ‘ফাদারল্যান্ড’, আসগর ফরহাদির ‘প্যারালাল টেলস’ এবং রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’।  এছাড়া জাপানি মাস্টার ডিরেক্টর হিরোকাজু কোরে-এডার ‘শিপ ইন দ্য বক্স’ সিনেমাটিও রয়েছে মূল প্রতিযোগিতায়। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে প্রিমিয়ার বিভাগে প্রদর্শিত হবে হলিউড তারকা জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’। এবারের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা  পার্ক চ্যান-উক। পাশাপাশি চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ‘পাম দ্যর’ প্রদান করা হবে কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন ও বারব্রা স্ট্রাইস্যান্ডকে-কে। আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের সবচেয়ে প্রতীক্ষিত এই আয়োজন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :