ফ্রান্সে হোটেল সেক্টরে ক্যারিয়ার গড়তে কোথায় Formation করবেন ?

আপলোড সময় : ০১-০৫-২০২৬ , আপডেট সময় : ০১-০৫-২০২৬
//এম ডি নুর// কয়েক দিন আগে ফ্রান্সে হোটেল সেক্টরে জব নিয়ে একটি পোস্ট করেছিলাম। আপনাদের অসাধারণ আগ্রহ, প্রশ্ন এবং উৎসাহ আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে। আলহামদুলিল্লাহ, আমি গত ১৩ বছর ধরে ফ্রান্সের হোটেল সেক্টরে কাজ করছি। এই দীর্ঘ পথচলায় অভিজ্ঞতা, সংগ্রাম, শিক্ষা এবং বাস্তবতা কাছ থেকে দেখেছি। তাই ভাবলাম—আমার অর্জিত অভিজ্ঞতা যদি আপনাদের উপকারে আসে, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। 🌟 ইনশাআল্লাহ, এখন থেকে ধারাবাহিকভাবে শেয়ার করবো : কোথায় ভালো Formation করবেন? প্যারিসের কিছু ট্রেনিং সেন্টার (Centre de Formation) এর তালিকাঃ 🔹 CFA Médéric: 20 Rue Médéric, 75017 Paris 🔹 Luxury Paris: 16 Rue de Gramont, 75002 Paris 🔹 Vatel Paris: 122 Rue Nollet, 75017 Paris 🔹 CMH (International): 34 Rue de Fleurus, 75006 Paris 🔹 Greta des Métiers: 33 Rue de l’Arbalète, 75005 Paris 🔹 STELO Formation: 15 Rue de Paris, 93100 Montreuil 🔹 IFOCOP (Center 13): 58A Rue du Dessous des Berges, 75013 Paris 🔹 ESG Tourism: 25 Rue Saint-Ambroise, 75011 Paris 🔹 Afpa - Centre de Créteil: 9 Rue Marc Seguin, 94000 Créteil * উপরে উল্লেখিত ছাড়াও আরো অনেক স্কুল আছে। 💼 আপনি কোন বিষয়ে কোর্স করবেন? আপনার স্কিল এবং আগ্রহ অনুযায়ী নিচের যেকোনো একটি বেছে নিতে পারেন: ✅ Réceptionniste (ফ্রন্ট ডেস্ক) ✅ Service en restauration (সার্ভিস) ✅ Gouvernant(e) (হাউসকিপিং ম্যানেজমেন্ট) ✅ Cuisine / CAP Cuisine (শেফ/রান্না) ✅ HACCP (খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি) এখানে উল্লেখিত ছাড়াও আরো অনেক কোর্স আছে। 💡 বিশেষ পরামর্শ: ফ্রান্সে দ্রুত কাজ পেতে চাইলে “Alternance” (কাজ ও পড়াশোনা একসাথে) অথবা “Formation Professionnelle Courte” (স্বল্পমেয়াদী কোর্স) সবচেয়ে বেশি কার্যকর। এতে পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার ও ইনকাম করার সুযোগ থাকে। আমার পোস্ট এবং গাইড লাইন থেকে যদি ১ জন ভাই-বোনও উপকৃত হন এবং কাজ পান, সেটাই আমার সার্থকতা। ❤️ 📌 পরবর্তী পর্বে থাকছে: জবের জন্য সিভি (CV) এবং ইন্টারভিউ দেওয়ার টিপস। পোষ্ট ভালো লাগলে বা দরকারি মনে হলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। নোটঃ পোষ্টের সাথে ব্যবহৃত ছবি আমার বর্তমান কর্মস্থল ফ্রান্সের বিখ্যাত প্যালেস হোটেল Hôtel de Crillon

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :