‘ভারত আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না’

আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৭:১৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৭:১৯:০৬ অপরাহ্ন
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে ভারতের ভারতের প্রধানমন্ত্রী মোদী কষ্টে আছেন। ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না। কিন্তু আমরা স্বাধীন জাতি, যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, সেভাবে রক্ষা করবো।

খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, স্বাধীনতার প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধ। দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী সব ষড়যন্ত্র রুখে দেবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব কায়েম করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন পালিয়ে গিয়ে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর মদদে এদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সম্প্রীতির দেশ।

দলটির যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল বলেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করলে ভারতই ভেঙে খান খান হয়ে যাবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অখণ্ড ভারতের দিবাস্বপ্ন দেখছেন। অখণ্ড ভারতের স্বপ্ন দেখে লাভ নেই বরং ভারতের বৈষম্য ও জুলুম নির্যাতনের কারণে পূর্বাঞ্চলের সাত রাজ্য হাত ছাড়া হয়ে যেতে পারে।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক এ কে এম গোলাম আজম, মাওলানা বিএম সিরাজ, মাওলানা এমদাদুল্লাহ খাঁন, মহানগরী দক্ষিণ সহ-সভপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক এইচ এম হুমাযুন কবির আজাদ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুরুল আলম মনসুর, অফিস সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ, যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি জামিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :