ওয়েস্টইন্ডিজের ব্যাটিং ব্যার্থতা হলেও ভারত ওই পথে যায়নি। প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪৪৮/৫ বিশাল সংগ্রহ করেছে। এরই মধ্যে তিন তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরী করেছেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২ উইকেটে ১২১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। ৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে তারা। এদিন ৩ সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়েছে গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় দিনশেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮ রান। প্রথম ইনিংসে ২৮৬ রানে এগিয়ে আছে তারা।
ভারতের হয়ে তিন সেঞ্চুরীয়ান হলেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। ৫৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন রাহুল। এদিন ব্যক্তিগত ১০০ রানে জোমেল ওয়ারিক্যানের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। ১২৫ রানের ইনিংস খেলে আউট হন জুরেল। ১৫ চারের পাশাপাশি ৩ ছয় আসে তার ব্যাট থেকে। ১০৪ রানে অপরাজিত আছেন আরেক সেঞ্চুরিয়ান জাদেজা। তার সঙ্গে ৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ওয়াশিংটন সুন্দর।
সেঞ্চুরির দেখা না পেলেও ব্যাট হাতে দারুণ ভরসা দিয়েছেন শুবমান গিল। তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরার আগে ৫০ রান এনে দেন অধিনায়ক। ভারতের ব্যাটারদের দাপুটে দিনে বল হাতে ২ উইকেট নেন রোস্টন চেজ। ৯০ রান খরচ করেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি।