স্বর্নের দাম রেকর্ড দুই লাখ ছাড়ালো

আপলোড সময় : ০৬-১০-২০২৫ , আপডেট সময় : ০৬-১০-২০২৫
স্বর্নের দাম ক্রমশ বাড়ছে। এবার দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড গড়লো স্বর্ণের দাম। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়, যা পূর্বের দামের চেয়ে ৩ হাজার ১৫০ টাকা বেশি। সোমবার (৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় স্বর্ণের খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত ৫ অক্টোবরও এক দফা দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হতো ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। মাত্র একদিনের ব্যবধানে নতুন রেকর্ড গড়লো স্বর্ণের বাজার। নতুন দামে অন্যান্য ক্যারেট স্বর্ণের মূল্যও বেড়েছে। ২১ ক্যারেট: ভরিপ্রতি ৩ হাজার ১০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা। ১৮ ক্যারেট: ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা। তবে রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে রুপার দাম অপরিবর্তিত থাকছে— ২২ ক্যারেট: ভরি ৩,৬২৮ টাকা ২১ ক্যারেট: ভরি ৩,৪৫৩ টাকা ১৮ ক্যারেট: ভরি ২,৯৬৩ টাকা সনাতন পদ্ধতি: ভরি ২,২২৮ টাকা স্বর্ণের এই রেকর্ড মূল্যবৃদ্ধি সম্পর্কে বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির প্রভাব পড়ছে দেশের খুচরা বাজারেও। ফলে ক্রেতাদের জন্য স্বর্ণ এখন আরও বেশি ‘বিলাসদ্রব্যে’ পরিণত হচ্ছে।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :